ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুন (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ নিহতের স্বামী শাকিব মৃধা (২২) আটক করেছে। রবিবার রাত ৩টার দিকে কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পারিবারিক ভাবে অভিযোগ করা হয়, শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আমেনাকে নাকি হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। এখন তারা বলে, আত্মহত্যা করেছে। ৭ মাসের গর্ভবতী কোন মা আত্মহত্যা করতে পারে না। এই ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের লোকজনের বিচার চাই।


পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা  মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সাথে  একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা  নুরু ফরাজী মেয়ে আমেনা খাতুন এর সাথে দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়  বিয়ে হয়। 


কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। 


ads
ads
ads

Our Facebook Page

↑